Breaking News
Home / TRENDING / পরিবহকে দেখতে যাচ্ছেন না মমতা, যাবেন চন্দ্রিমা ও স্বাস্থ্যসচীব

পরিবহকে দেখতে যাচ্ছেন না মমতা, যাবেন চন্দ্রিমা ও স্বাস্থ্যসচীব

ওয়েব ডেস্ক:

শেষ পর্যন্ত পরিবহকে দেখতে গেলেন না মুখ্যমন্ত্রী। কালীঘাট থেকে মমতার কনভয় সোজা গেলো নবান্নে। যদিও সকালে জানা গিয়েছিল এনআরএস কাণ্ডে গুরুতর আহত পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এর মাঝে জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেয়, তাঁরা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করবেন না, বরং মুখ্যমন্ত্রীকে আসতে হবে এনআরএস-এ। এরপরই জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহকে দেখতে যাচ্ছেন না, সোজা যাচ্ছেন নবান্নে।

যদিও মল্লিকবাজারের হাসপাতালে পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে আসতে পারেন মমতা, এই খবর জানা মাত্রা ওই এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়িয়ে দেয় প্রশাসন। কিন্তু শেষ পর্যন্ত সেখানে যাননি মুখ্যমন্ত্রী। পরে জানা যায় পরিবহকে দেখতে আসবেন  স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং স্বাস্থ্য সচিব রাজীব সিংহ।

চিকিত্‍সক মহলের একটা অংশের মতে, পরিবহকে দেখতে যাওয়ার বিষয়ে এ দিন মুখ্যমন্ত্রী একসঙ্গে দুই উদ্দেশ্য সফল করতে চেয়েছিলেন। প্রথমত, প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রীর কাছে জুনিয়র চিকিত্‍সকদের দাবি ছিল পরিবহকে দেখতে যেতে হবে। দ্বিতীয়ত, একই সঙ্গে ভাবা গিয়েছিল বিকেলে নবান্নের বৈঠকে আসতে সম্মত হবেন আন্দোলনকারীরা। কিন্তু আন্দোলনকারীরা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই সিদ্ধান্তে পরিবর্তন আনেন মুখ্যমন্ত্রী। এমনটাই মত চিকিত্‍সকদের ওই অংশের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *