Breaking News
Home / TRENDING / পরেশ পালের উদ্যোগে বেলেঘাটায় বসছে রাম-লক্ষণ সমেত হনুমানের মূর্তি

পরেশ পালের উদ্যোগে বেলেঘাটায় বসছে রাম-লক্ষণ সমেত হনুমানের মূর্তি

সূর্য সরকার।

আরও এক তৃণমূল নেতার রাম ভক্তি নিয়ে উঠলো প্রশ্ন। কলকাতার বুকে ফের বসতে চলেছে হনুমান মূর্তি। সঙ্গে থাকছেন রাম, লক্ষ্মণও। কোনও বিজেপি নেতা নন, কুমোরটুলিতে এই মূর্তির বায়না দিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। দলীয় নেতার এই রামভক্তি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে দলের অন্দরে।

 

তৃণমূল নেতার হনুমানমূর্তি প্রতিষ্ঠাকে এত সহজভাবে দেখতে নারাজ দলেরই একাংশ। তাদের কথায়, রাজ্যে গেরুয়া বাহিনীর উত্থানে প্রমাদ গুনছেন বলেই এই রাম ভক্তি বা হিন্দুত্বের লাইনে হাঁটছেন দলের কেউ কেউ। তবে তৃণমূল বিধায়ক পরেশ পালের বক্তব্য, তিনি বরাবরই বজরংবলীর ভক্ত। সেই কারনেই রাম লক্ষ্মণ সহ বজরঙ্গবলীর মূর্তি বসাচ্ছেন তিনি।

জানা গিয়েছে, ১১ ফুট উঁচু এই মূর্তি তৈরি হবে ফাইবার গ্লাস দিয়ে। বেলেঘাটা এলাকাতেই কোথাও বসবে রাম-লক্ষ্মণ ও হনুমানের এই মূর্তি। হনুমানের এক কাঁধে থাকবেন রাম, অন্য কাঁধে লক্ষ্মণ।

প্রসঙ্গত, প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র ভবানীপুরে গত ২৪ জুলাই “রামকথা”র আয়োজন করতে চেয়েছিলে। কিন্তু তাঁকে রাম কথা পালনের অনুমতি দেয়নি দল। তাই প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেলেও অফিসে আসতে হয় মদনকে। পরেশ এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে এখন সেটাই দেখার!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *