ওয়েব ডেস্কঃ
ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী এস এম কৃষ্ণার জামাই ‘ক্যাফে কফি ডে’-র কর্ণধার ভি জি সিদ্ধার্থ রহস্যজনকভাবে নিখোঁজ। সোমবার সন্ধ্যে থেকে সিদ্ধার্থের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবার সূত্রে খবর।
পরিবারের দাবি, বেঙ্গালুরু থেকে ৩৭৫ কিমি দূরে ম্যাঙ্গালোরের নেত্রবতী নদীর ব্রিজের ওপর শেষ বার দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। ড্রাইভার জানিয়েছেন, ড্রাইভ করার সময় হঠাৎই সিদ্ধার্থ ব্রিজে গাড়ি থামাতে বলেন। তারপর তিনি গাড়ি থেকে নেমে যান। বেশ কিছুক্ষণ পরে উঠে না আসায় তাঁকে ফোন করা হয়। কিন্তু ফোনেও তাঁকে পাওয়া যায়নি। তারপর ড্রাইভার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারকে জানায়। সিদ্ধার্থের পরিবার পুরো ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়।
সিদ্ধার্থের নিখোঁজ হওয়ার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা কর্ণাটক জুড়ে। নতুন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, প্রাক্তন বিদেশ মন্ত্রীর বাড়ি যান দেখা করতে। আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ক্যাফে কফি ডে’র কর্ণধারকে খুঁজতে নদীতে ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news