নিজস্ব সংবাদদাতা:
কাঠ মানি ফেরতের দাবিতে তৃনমূল গ্রাম সদস্যের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি হুগলীর পান্ডুয়ার বোসপাড়া এলাকার। আক্রান্ত তৃনমূল সদস্যার নাম আনসুরা বিবি।
আনসুরা বিবির দাবি, গত একমাস আগে মিথ্যা অভিযোগ নিয়ে আমাদের বাড়ি সহ আরও বেশ কিছু লোকের বাড়ি ভাঙচুর করে বিজেপির লোকজন। তেমনি কাটমানির নামে আবার মিথ্যা অভিযোগে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ আনসুরা বিবির বাড়িতে কাটমানি টাকা ফেরতের দাবিতে চড়াও হয় বিজেপির বেশ কিছু লোকজন। বাচ্চা সহ সকলকে মারধর করা হয় বলে অভিযোগ। পঞ্চায়েতে সদস্যার বাড়িসহ তাঁর ছেলে জাবেদ মন্ডলের ও বৌমা দোলন খাতুনকেও মারধর করে বলে জানা যায়।
প্রায় ৬০-৭০ জন বিজেপির লোকজন এসে বাড়ি ভাঙচুর করে বলে জানার সদস্যার বৌমা। বাড়ির মেন গেট সহ ঘরের সকল আসবার পত্র ভাঙচুর করা হয় ও ঘরের মধ্যে বড় বড় ইট পাথর মেরে জানালার কাঁচগুলি ভেঙে দেওয়া হয়। বার বার এমন ঘটনা ঘটার ফলে খুবই আতঙ্কের মধ্যে দিন কাটছে বলে জানান সদস্যার বৌমা দোলন খাতুন।
সমস্ত ঘটনার কথা অস্বীকার করে পান্ডুয়া বিজেপি মন্ডলের পক্ষ থেকে। মন্ডল সভাপতি অশোক দত্ত বলেন, ঐ সদস্যা সাধারণ মানুষের কাছে কাটমানির টাকা নিয়ে ছিল। ফেরত না দেওয়ায় সাধারণ মানুষ ওর বাড়িতে চড়াও হয়। এর সাথে বিজেপির কোন যোগাযোগ নেই।
সকলকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার প্রাথমিক চিকিতসার পরে সকলকে ছেড়ে দেন। এই ঘটনার জন্য পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news