Breaking News
Home / TRENDING / বাংলাদেশে হিন্দুদের বাঁচাতে ট্রাম্পের দ্বারস্থ প্রিয়া সাহা

বাংলাদেশে হিন্দুদের বাঁচাতে ট্রাম্পের দ্বারস্থ প্রিয়া সাহা

ওয়েব ডেস্কঃ

বাংলাদেশ ৩ কোটি ৭০ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিখোঁজ হওয়ার পরিসংখ্যান দিলেন বাংলাদেশ সংখ্যালঘু পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা। এই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রয়েছে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানরা। তিনি ২০১১ সালের বাংলাদেশ সরকারের একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, “দেশ ভাগের সময় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ২৯.৭ শতাংশ। এখন তা কমে হয়েছে ৯.৭ শতাংশ। তিনি আরও বলেন, অর্থনীতিবীদ ড. আবুল বারাকাত ২০১১ সালে এক গবেষণা করে দেখেছেন, প্রতিদিন গড়ে ৬৩২ জন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হারিয়ে যাচ্ছে। ওই গবেষণার সাথে তিনিও যুক্ত ছিলেন বলে জানিয়েছেন।

নিখোঁজ হওয়া সম্পর্কে তিনি বলতে চেয়েছেন, “সংখ্যালঘুদের শতকরা ভাগ যদি এখনও একই রকম থাকত, তাহলে বর্তমানে তাদের সংখ্যা ৩ কোটি ৭০ লাখের বেশি হত। কিন্তু সেই সংখ্যাটা আর নেই। সরকারের উচিত কেন এমন হচ্ছে তা লক্ষ্য করা।” নিজের গ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমার গ্রামে ২০০৪ সালেও ৪০টি হিন্দু পরিবার ছিল। এখন যা কমতে কমতে ১৩ টিতে দাঁড়িয়েছে। কোথায় গেছে তারা সেই প্রশ্ন তোলেন তিনি। তবে তিনি মনে করেন বাংলাদেশে ৯৯ ভাগ মুসলিম অসাম্প্রদায়িক। দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়েছেন প্রিয়া সাহা।

প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ১৭ জুলাই হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন প্রিয়া। সেখানে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধিদের এক বৈঠক হয়। ওই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রিয়া সাহা বলেন, “বাংলাদেশ থেকে ৩৭ মিলিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নিখোঁজ হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।” প্রেসিডেন্ট ট্রাম্প এর জন্য দায়ী কে প্রশ্ন করলে তিনি বলেন, “মুসলিম মৌলবাদী গোষ্ঠীরা এর জন্য দায়ী এবং তারা সবসময়ই রাজনৈতিক প্রশ্রয় পায়।”

তবে প্রিয়া সাহার এই বক্তব্যকে খারিজ করেন হাসিনা সরকারের কয়েকজন মন্ত্রী। তাঁরা বলেন, আমেরিকার প্রেসিডেন্টের কাছে মিথ্যা ও কাল্পনিক বক্তব্য দিয়ে প্রিয়া সাহা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়ও তাঁকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ তাঁর ফেসবুক পোস্টে ঢাকায় মার্কিন দূতাবাসের কঠোর সমালোচনা করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে তারা প্রিয়াকে ওয়াশিংটনে পাঠিয়েছিল। তারা জানত প্রিয়াকে নিয়ে গেলে তিনি সেখানে এধরনের আপত্তিকর মন্তব্য করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *