Breaking News
Home / TRENDING / শুট আউট অ্যাট দমদম পার্ক, এলাকায় কোটিতে লেনদেন চলে, বললেন পাচু রায়

শুট আউট অ্যাট দমদম পার্ক, এলাকায় কোটিতে লেনদেন চলে, বললেন পাচু রায়

ওয়েব ডেস্ক:

কলকাতা: মুম্বাইয়ের সিনেমার মতো প্রকাশ্যে চলল গুলি। সেই গুলিতে গুরুতর আহত হলেন একজন। প্রকাশ্যে দিবালোকে ঘটল এই ঘটনা। যা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। দমদম পার্কে ঘটনা৷ লেকটাউন থানার অন্তর্গত দমদম পার্কের চার নম্বর ট্যাঙ্কের কাছে দুষ্কৃতীদের দৌরাত্ম দেকে চমকে গেছে সাধারণ মানুষ।

শনিবার সকাল ১১টা নাগাদ হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা৷ হতভম্ব পথচলতী মানুষ৷ প্রতক্ষদর্শীদের মতে, বাইকে করে দুই এসে দুষ্কৃতী গুলি ছোঁড়ে৷ তাদের লক্ষ্য ছিল এলাকায় এক নির্মীয়মাণ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুই প্রমোটার। যাদের নাম শেখর পোদ্দার ও চিরদীপ রায়৷ গুলি লাগে শেখর পোদ্দারের ডান হাতে৷

গুলিতে জখম প্রমোটার শেখর পোদ্দারকে  বাইপাসের ধারের একটি বেসকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গুলি চালিয়েই এলাকা থেকে পালিয়ে যায় দুই দুষ্কৃতীরা৷ ব্যক্তিগত ঝামেলা, নাকি সিন্ডিকেট ঘিরে বিবাদ, কী উদ্দেশ্যে কারা এই গুলি চালাল তার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ৷

এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায় মন্তব্য বিতর্কে দানা বেঁধেছে। তিনি বলেন, দমদম পার্কে বাড়ি, ফ্ল্যাট কেনা বেচায় কোটি কোটি টাকার লেনদেন হয়৷ এই ধরণের ঘটনা ঘটতেই পারে৷

উল্লেখ্য, গুলি চালানোর ঘটনায় উঠে এসেছে বাবু নায়েক নামে এক সমাজ বিরোধীর নাম৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবু নায়েক এর আগে বেশ কয়েক জন প্রমোটারের থেকে তোলা চেয়েছিল৷ আড়াই মাস আগেই জেল তেকে ছাড়া পায় সে৷

অন্য দিকে স্থানীয় বিধায়ক সুজিত বসু’র দাবি, এই ঘটনার পিছনে রয়েছে বাবু নায়েক ও বিজেপি নেতা পিযূস কানোরিয়া৷ বাবু বিজেপি আশ্রিত দুষ্কৃতী৷ যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা পিযূস কানোরিয়া। তাঁর দাবি, বাবু গত পুরসভা ভোটেও শাসক দলের হয়েই কাজ করেছে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *