ওয়েব ডেস্কঃ
চিংড়িঘাটায় আন্ডারপাস নয়, হবে নতুন ফুটব্রিজ। আজ নবান্নে নেওয়া হল এই সিদ্ধান্ত। আন্ডারপাস সম্ভব নয় কারণ উড়ালপুলের পিলারের বাঁধা। অতএব চিংড়িঘাটায় রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ তৈরির সিদ্ধান্ত নিল সরকারি আধিকারিকরা। আগামী ৪ মাসের মধ্যে তৈরি হবে এই ফুটব্রিজ।
প্রশ্ন হল তারপরেও কি দুর্ঘটনা কমবে? শহরের বহু জায়গায় ফুটব্রিজ থাকতেও মানুষ তা ব্যবহার করে না। ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news