নীল বণিক:
গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পরেই নদীয়ায় মুকুলের সভায় মতুয়াদের ঢল। শনিবার কৃষ্ননগড়ে স্বর্নখালি স্কুলে মতয়া সম্প্রদায়ের ধর্মসভা ছিল। এই ধর্মসভায় হাজির হয়েছিলেন নদীয়া ও উত্তর চব্বিশ পরগনার মতুয়া সম্প্রদায়ের অসংখ্য মানুষ। হালফিলে মতুয়াদের একটি বড় অংশ খোলাখুলি তৃণমূলের বিরোধিতা শুরু করেছে। তৃণমূল বিরোধী সেই মতুয়ারাই এদিন মুকুল রায়কে নিয়ে একটি ধর্মসভার আয়োজন করেন।
ধর্মসভার মূল বক্তা কেন্দ্রীয় মন্ত্রী গিড়িরাজ কিশোর হলেও আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন মুকুল রায়। তিনি এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পিছিয়ে পড়েছে সমাজের অনগ্রসর জাতিরা। তাদের চাকরি থেকে বিভিন্ন সরকারি সুযোগসুবিধা সবটা থেকেই বঞ্চিত হতে হয়েছে। এমনকি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু শরনার্থীরা আজও নাগরিকত্ব পাননি। তিনি বলেন, হিন্দু শরনার্থীদের এদেশে নাগরিকত্ব দেওয়া বিজেপির নীতিগত সিদ্ধান্ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক পঞ্জী নিয়ে মতুয়া সম্প্রদায়কে ভুল পথে চালনা করছে। যদিও রাজ্যের মানুষ সবটাই বুঝতে পারছেন বলে দাবি করেন তিনি বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news