Breaking News
Home / TRENDING / পঞ্চায়েত প্রধান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল-নির্দল সংঘর্ষে মৃত ১, আহত ১০

পঞ্চায়েত প্রধান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল-নির্দল সংঘর্ষে মৃত ১, আহত ১০

নিজস্ব সংবাদদাতাঃ
উত্তর দিনাজপুর: গ্রামপঞ্চায়েত প্রধান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও নির্দল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি। সংঘর্ষে আহত দুপক্ষের প্রায় দশজন। নিহত ১ জন নির্দল সমর্থক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পন্ডিতপোঁতা ১ নম্বর গ্রামপঞ্চায়েত অফিস চত্বরে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে ইসলামপুর ব্লক প্রশাসন।


ইসলামপুর ব্লকের ১ নম্বর পন্ডিতপোঁতা পঞ্চায়েতে আজ ছিল বোর্ড গঠনের দিন। এই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ৭টি আসন ও নির্দলেরা ৫ টি আসনে জয়লাভ করে। নির্দল জয়ী সদস্যরা তৃণমূলে যোগ দিলেও প্রধান কে হবেন এই নিয়ে লাগাতার দ্বন্দ চলছিল। আজ বোর্ড গঠনের দিন প্রধান নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস ও নির্দল সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ, একে অপরের বিরুদ্ধে বোমাবাজি ও হয়েছে র‍্যাফসহ বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *