নিজস্ব সংবাদদাতাঃ
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার নাতি। কদিন আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, দক্ষিণ আফ্রিকা সরকার সে দেশের কৃষকদের বেছে বেছে হত্যা করছে। সাদা চামড়ার চাষিদের জমি ক্রোক করা হচ্ছে ইত্যাদি। এরই উত্তরে সম্প্রতি টুইট করেন ম্যান্ডেলার নাতি নিকোজি ম্যান্ডেলা। ম্যান্ডেলার নাতি টুইটে লেখেন, ‘মার্কিন রাষ্ট্রপতি দুর্ভাগ্যজনক উক্তি করেছেন দক্ষিণ আফ্রিকা সম্পর্কে। তিনি আমাদের দেশের সার্বভৌমত্যে আঘাত এনেছেন।’ নিকোজি ম্যান্ডেলার আরও বক্তব্য, ‘ট্রাম্প যা বলেছেন তার সঙ্গে বাস্তবতার বিন্দুমাত্র সম্পর্ক এই। আমাদের দেশের কৃষকদের সুবিধা অসুবিধা সরকার জানে।’ সর্বপরি ম্যান্ডেলার নাতির অভিযোগ, ‘ট্রাম্পের বর্ণবিদ্বেশি অভিযোগ দক্ষিণ আফ্রিকাকে দ্বিধা বিভক্ত করার প্রয়াশ।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news