Breaking News
Home / TRENDING / বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে ঝাড়খণ্ডের একাধিক স্থানের নাম বদল

বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে ঝাড়খণ্ডের একাধিক স্থানের নাম বদল

নিজস্ব সংবাদদাতাঃ
ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে রাজ্যের একাধিক স্থানের নামকরণ করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে, শুক্রবার এই সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার।
পালামৌ মেডিকেল কলেজের নাম হবে অটল বিহারী বাজপেয়ী মেডিকেল কলেজ। রাজ্যের সাহিবগঞ্জ বন্দরের নাম পাল্টে হবে অটল বিহারী বাজপেয়ী বন্দর। পাশাপাশি নির্মিয়মান দেওঘর বিমানবন্দরটির নামকরণ হচ্ছে অটল বিহারী বাজপেয়ী বিমান বন্দর। জামশেদপুরের প্রফেশনাল কলেজের নাম বদলাচ্ছে। নতুন নাম—অটল বিহারী বাজপেয়ী প্রফেশনাল কলেজ। ঝাড়খণ্ড ইনোভেশন ল্যাবের নাম হবে অটল ইনোভেশন ল্যাব। পাশাপাশি নির্মিয়মান ৮ লেনের সড়কপথ, যেটি জিওআই বিল্ডিং থেকে কাকো মাথ অবধি দীর্ঘ তার নাম হবে অটল মার্গ।
উল্লেখ্য, লখনৌয়ের পাঁচবারের সাংসদকে শ্রদ্ধাকে জানাতে উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে ঠিক করেছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থিভষ্ম অর্পণ করা হবে রাজ্যের সবকটি পবিত্র নদীতে। যার মধ্যে রয়েছে গঙ্গা, যমুনা, তাপ্তি ইত্যাদি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *