নিজস্ব সংবাদদাতাঃ
নড়ে বসতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় অশান্তি সামলাতে কড়া নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কারণে প্রকাশ্যে আসছে একের পর এক সংঘর্ষের সংবাদ৷ কোথাও শাসক-বিরোধী তো কোথাও শাসকেরই দুই গোষ্ঠী অশান্তিতে জড়িয়ে পড়ছে৷ যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
আজ মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন জেলার মন্ত্রীদের এই বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি৷ মুখ্যমন্ত্রীর মতে, পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় অশান্তি বন্ধ করতে হবে মন্ত্রীদেরই৷ সূত্রের খবর, দেগঙ্গার প্রধান নির্বাচন নিয়ে অশান্তির ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ধমকের সুরে বলেন, এলাকায় আরও বেশি সময় দাও৷ অশান্তি বন্ধ কর৷
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যতোই বলুন বদলার রাজনীতি তৃণমূল করে না, দলে থেকে অশান্তি করা যাবে না৷ কিন্তু কোথায় কি! পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে শুরু হয়েছে খুনোখুনি৷ রাজনৈতিক এই সংঘর্ষের ঘটনায় আজ মালদহের মানিকচকে খুন হয়েছেন ২জন৷ বোমাবাজিতে আহত এক শিশুও৷ পালাকাটায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে৷ তবে শুধু বিরোধী গোষ্ঠী নয়৷ কোন্ কোন্ এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বেধেছে সংঘর্ষ৷ আর এতেই চটেছেন তৃণমূল সুপ্রিমো৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news