Breaking News
Home / TRENDING / পুরুলিয়ায় ২ দলীয় কর্মীর মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে, দাবি বিজেপির

পুরুলিয়ায় ২ দলীয় কর্মীর মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে, দাবি বিজেপির

নিজস্ব সংবাদদাতাঃ
আজ পুরুলিয়ায় পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। সূত্রের খবর, গণ্ডগোল হয় রঘুনাথপুর ও জয়পুরে। জয়পুরে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। হাসাপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও রাজ্য বিজপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর মতে, ইতিমধ্যে ২জন বিজেপি কর্মী মারা গেছেন। তাদের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে সায়ন্তনের দাবি। সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সম্পাদক বলেন, পুলিশ জালিয়ানাওয়ালিবাগের মতো নির্বিচারে গুলি চালিয়েছে।
যদিও পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তিরাম মাহাতো সায়ন্তন বসুর দাবি উড়িয়ে দিয়েছেন৷ শান্তিরামবাবুর বক্তব্য, বিজেপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি৷ তবে কে কাকে গুলি করেছে বলতে পারব না৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *