নিজস্ব সংবাদদাতাঃ
পশ্চিম মেদিনীপুর: মোমো আতঙ্কের ছায়া এবার চন্দ্রকোনায়। মোমো আতঙ্ক ছড়াল চন্দ্রকোনার মহেশপুর খানডাঙ্গা গ্রামে। চন্দ্রকোনার মহেশপুরের গ্রামের মনিরুল হক খাঁন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। এই ছাত্রের মোবাইলে গতকাল দুপুরে অজানা নম্বর থেকে মোমো ছবি দেওয়া মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। তাতে লেখা আসে আই এম মোমো। মেসেজটি দেখে সন্দেহ হওয়ায় বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ছাত্রটি। সূত্রের খবর, গেম খেলার জন্য চাপও দেওয়া হয় ওই ছাত্রকে। এমনকি ওই ছাত্রের মোবাইল হ্যাক করা হয়, মোমো না খেললে ১২ ঘন্টার মধ্যে মারধোরের হুমকি দেওয়া হয়।
যদিও ছেলেটি মারণ গেম মোমো সম্পর্কে ওয়াকিবহাল থাকায় খেলতে চাইনি। অজানা নম্বরের ভয়ঙ্কর ছবি থেকে বলা হয় তোমার নম্বরটি হ্যাক করা হয়েছে, না খেললে তোমার মৃত্যু ঘটবে ইত্যাদি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে কলেজ ছাত্রটি। তারপর পুরো বিষয়টি চন্দ্রকোনা থানায় জানানো হয়। ওই ছাত্রের দাদা রেজাউল খাঁন থানার ওসির সাথে কথা বলেন। তিনি ওই ছাত্রকে থানায় ডেকে কথা বলেন। এই ঘটনায় আতঙ্কে আছে পরিবারটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news