Breaking News
Home / TRENDING / হাত পড়েছে চাণক্যের, ত্রিশঙ্কু পঞ্চায়েতগুলিতে ফুটতে পারে পদ্ম

হাত পড়েছে চাণক্যের, ত্রিশঙ্কু পঞ্চায়েতগুলিতে ফুটতে পারে পদ্ম

নীল বণিক :

ত্রিশঙ্কু পঞ্চায়েতগুলিতে ফুটতে পারে পদ্ম। সৌজন্যে মুকুল রায়। তাঁরই হাতযশে এমনটা হতে পারে বলে রাজনৈতিক মহলের খবর। নদীয়া জেলা বিজেপির বক্তব্যও তেমনটাই। যে সকল জেলায় ত্রিশুঙ্কু পঞ্চায়েত হয়েছে সেই সব জেলা নিয়ে ইতিমধ্যেই চাণক্য ঘুঁটি সাজাতে শুরু করেছেন বলে খবর। কৃষ্ণগঞ্জ ব্লকের জয়ঘাটা, কৃষ্ণগঞ্জ, মাজদিয়া, বেলঘরিয়া-২, বাগআছড়া, পোড়াগাছা, ভীমপুর, আসানগড় সহ বেশ কয়েকটি পঞ্চায়েত ত্রিশুঙ্কু। সেই সব পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠনে বড় ভূমিকা নিতে পারেন মুকুল। তাই কলকাতায় বসেই এইসব পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠন করতে উঠে পড়ে লেগেছেন তিনি। সূত্রের খবর, নির্দল প্রার্থীদের নিজের অনুকূলে নিয়ে এসে তার সঙ্গে বাম ও কংগ্রেসের দু’একজন সদস্য নিয়ে বেশ কয়েকটি বোর্ড গঠন করতে পারেন মুকুল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *