নিজস্ব সংবাদদাতা
গত ৪৮ ঘন্টায় কর্ণাটক প্রসঙ্গে যে শব্দটি সবথেকে বেশী ব্যবহার হয়েছে তা হল ‘হর্স ট্রেডিং’। কোন বিধায়ককে কে ভাঙিয়ে কোন দলে নিয়ে গেল, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এ ক’ঘন্টায় কত ধরনের গুজব ঘুরপাক খাচ্ছে সদনের অন্দরে। কখনও শোনা গিয়েছে চার্টার্ড জেটে করে অপহরণ করে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে কংগ্রেসের এক বিধায়ককে। কখনও শোনা গিয়েছে হুমকির গল্প। সব মিলিয়ে শনিবার সকাল থেকেই সরগরম কর্ণাটক বিধানসভা । আজ বিকেল ৪টেয় ইয়েদুরাপ্পার ফ্লোর টেস্ট। বিজেপি প্রথম থেকেই জানিয়ে দিয়েছে যে প্রয়োজনীয় আসন সংখ্যা তাদের সঙ্গেই রয়েছে। শনিবার সকালেই হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু এসে পৌঁছেছেন কংগ্রেসের বিধায়কেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেসের আনন্দ সিংহ এখনও বিধানসভায় পৌঁছননি। এদিকে জেডি এসেরও ২ নেতা বিধানসভায় আসেননি বলে জানা গিয়েছে । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এদিনের আস্থা ভোটের সরাসরি সম্প্রচার করা হবে। প্রোটেম স্পিকার কে জি
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news