Breaking News
Home / TRENDING / ঘোড়া কেনাবেচায় সিদ্ধহস্ত মমতা : মুকুল

ঘোড়া কেনাবেচায় সিদ্ধহস্ত মমতা : মুকুল

নিজস্ব প্রতিনিধি :

বৃহস্পতিবার নবান্ন থেকে বেরোবার সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিজেপির যারা জিতেছে, তারা তৃণমূলে আসতে চাইছে। বিজেপির কোন বিজয়ী প্রার্থী বা কতজন প্রার্থী তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছে সে বিষয়ে খোলসা করেননি তিনি। তৃণমূল তাদের সঙ্গে যোগাযোগ করেছিল কি না তা নিয়েও মন্তব্য করেননি। শুধুমাত্র সদ্য জয়ী বিজেপি প্রার্থীদের, তাদের দলের প্রতি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।
মমতার দাবির পাল্টা দিতে সময় নষ্ট করেননি মুকুল। বলেছেন, ‘মমতা মুখে বলেন তিনি রাজনীতিতে ঘোড়া কেনাবেচা ঘৃণা করেন কিন্তু তিনিই সবচেয়ে বেশি হর্স ট্রেডিং করেন।’
রাজ্যে পঞ্চায়েত ভোটের পরিপ্রেক্ষিতে, মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় মুকুল এই কথা বলেছেন। তবে কর্ণাটক নির্বাচনে বা সেখানকার সরকার গঠনের খুটিনাটিতে মমতা এখন নাক গলিয়েছেন। এই সময় একদা মমতা ঘনিষ্ঠের এই মন্তব্য অন্য মাত্রা তৈরি করেছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *