নীল বণিক :
মুখ্যমন্ত্রী যতই গণতান্ত্রিক ভোটের কথা বলুন এবারের পঞ্চায়েত ভোটে বাংলাদেশ থেকে বহিরাগত আনছে তৃণমূল। শুক্রবার শ্যামবাজারে দলের কর্মসূচিতে এমন অভিযোগ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি জানান, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে কখনই চায় না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে তৃণমূলের বাংলাদেশি অনুপ্রবেশকারিরা ছাপ্পা ভোট দিতে পারবে না বলে জানান মহিলা মোর্চার সভানেত্রী। তাই ভোটের অনেক আগেই দক্ষিণ ২৪ পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশকারিদের রাজ্যের শাসক দল নিয়ে এসেছে বলে অভিযোগ করেন লকেট।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news