নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম:
ঝাড়গ্রাম জেলার কুলটিগিরি ও সাঁওতালডিহা’য় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সকল বুথকর্মীদের সঙ্গে কর্মীসভা করলেন।
নির্বাচনের সময় প্রত্যেক বুথ কর্মী যেন বুথ আগলে পড়ে থাকেন, সে বিষয়ে বেশ কিছু নির্দেশিকা দেন।
রাজ্য সভাপতির
সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুখময় শতপথী ও জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ।পাশাপাশি সাঁতালডিহার কর্মীসভাতে তৃণমূল বুথ সভাপতি ২৫ জন তৃণমূল কর্মীকে নিয়ে এবং সিপিএমের এক স্থানীয় নেতা ৫০ জন সিপিএম কর্মীকে সঙ্গে নিয়ে বিজেপি-তে যোগদান করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news