Breaking News
Home / TRENDING / পঞ্চায়েত ভোটের আগে চাষিদের সঙ্গে ‘মন কী বাত’ অমিতের

পঞ্চায়েত ভোটের আগে চাষিদের সঙ্গে ‘মন কী বাত’ অমিতের

নীল বণিক

আসন্ন নির্বাচনে বিজেপি সরকার যে কৃষকদের উন্নয়নে জোর দিতে চাইছে, তা বাজেটেই পরিস্কার হয়ে গিয়েছিল। এবার রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে সরাসরি কৃষকদের সঙ্গেই কথা বলতে চান বিজেপি সভাপতি অমিত শাহ। প্রথমেই উত্তরবঙ্গের চা শ্রমিকদের সঙ্গে দেখা করবেন অমিত শাহ। কয়েকটি চা বাগান ঘুরেও দেখতে পারেন তিনি। এরপর বর্ধমানের কৃষকদের কাছে যাওয়ার কথা অমিত শাহের। দিল্লি সূত্রে খবর, সেখানকার বেশ কয়েকটি কৃষক পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। হুগলীর আলু চাষিদের সঙ্গেও দেখা করতে পারেন শাহ। প্রত্যেক বছরই অভিযোগ ওঠে, রাজ্যের কৃষকেরা ধানের ন্যায্য দাম পায় না। সেইসব কৃষকদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সরকারের  কৃষক নীতির কথা তুলে ধরবেন তিনি। সম্প্রতি মুম্বইয়ের কৃষক মহাসভার মিছিল তারপর দিল্লিতেও কৃষকদের ক্ষোভের মুখে অস্বস্তিতে পড়েছিল বিজেপি। তাই এ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে কৃষকদের মন পেতে এই নীতি বলে মনে করছেন বি

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *