Breaking News
Home / TRENDING / এখনই তিনটি মৃতদেহের ওপর দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন

এখনই তিনটি মৃতদেহের ওপর দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন

ঈষাণিকা ভোরাই :

রাত পোহালেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সাম্প্রতিককালে সারাদেশের নিরিখে কোন একটি নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্ট থেকে সুপ্রীম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করতে হয়নি কোনো রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনকে। অবশ্য শেষ পর্যন্ত সেই হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখেই এই নির্বাচন পরিচালনা করছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু ১০ মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে মাথায় রাখলে বলতে হবে এক প্রকার উত্তপ্ত কড়াইয়ের ওপর দাঁড়িয়ে নির্বাচন পরিচালনা করতে হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে। যার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্য সরকারও। কারণ কলকাতা হাইকোর্ট তার দশ তারিখের রায় বলেছিল, এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায় বর্তাবে রাজ্য নির্বাচন কমিশনের ঘাড়ে। এদিকে কমিশনও জানিয়ে দিয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য সরকার। কিন্তু সেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা কি সত্যিই করা গেছে ? হাইকোর্টের রায়ের ২৪ ঘন্টার মধ্যেই রাজনৈতিক হানাহানিতে খুন হতে হল ভাঙড়ের নির্দল প্রার্থীর সমর্থনে মিছিলে হাটা একজনকে। এমনকি তার পরেরদিন ১২ তারিখ গোয়ালপোখর ও বলরামপুরে খুন হলেন আরো দুই রাজনৈতিক কর্মী। এখন প্রশ্ন হলো এই মৃত্যুর দায় কে নেবে ? কে দেবে ক্ষতিপূরণ ? তিন তিনটে জীবন অকালে চলে গেল। এই তিনটি জীবনের ক্ষতিপূরণ বা কী হবে ? সেটা ঠিক করবেই বা কে ? রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার খুব ভাল করেই জানে, এই নির্বাচন কোর্টের প্রত্যক্ষ নজরদারিতে না হলেও; নির্বাচনে নিরাপত্তা বা ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রশ্ন উঠলে কোর্ট পরবর্তীকালে তাদেরকেই ধরবে। ফলে চাপে আছে প্রশাসন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *