Breaking News
Home / TRENDING / ফরওয়ার্ড ব্লক প্রার্থীর স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধোর করে তেজপাতা বাগানে

ফরওয়ার্ড ব্লক প্রার্থীর স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধোর করে তেজপাতা বাগানে

ইসলামপুর, ১৩ মে:
ফরওয়ার্ড ব্লক প্রার্থীর স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধোর করে তেজপাতা বাগানে ফেলে চলে যায় দুষ্কৃতিরা। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায়।

জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রুকসানা বেগমের স্বামী তাহেরুল ইসলাম গতকাল রাতে বাড়ির সামনে থেকে কিছু দুষ্কৃতি তাকে চোখ মুখ ঢেকে তুলে নিয়ে গিয়ে বাড়ির কিছু দূরে থাকা একটি তেজপাতা বাগানে নিয়ে গিয়ে ব্যাপক মারধোর করে। ঘটনাস্থলে অজ্ঞান অবস্থায় পরে থাকে তাহেরুল। দুস্কৃতিরা তাহেরুলকে মৃত ভেবে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তাহেরুলের জ্ঞান ফিরলে সে পরিবারের সদস্যদের ফোন করে। পরিবারের লোকেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তড়িঘড়ি তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ।

চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রমজ জানিয়েছেন, এই ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি করেন। ঘটনার তদন্তে ইসলামপুর থানার পুলিশ।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *