ভাঙড়ঃ শুক্রবার বিকেলে ভাঙড়ের নতুনহাট লাগোয়া এলাকায় জমি কমিটির মিছিলে হামলার ঘটনায় মৃত্যু হয় হাফিজুল মোল্লা(২৮) নামে এক জমি কমিটির সদস্যর। জমি কমিটির উপর এই হামলায় নাম জড়ায় ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ও তার অনুগামীদের। ঘটনার পর আরাবুলকে গ্রেফতারের নির্দেশ দেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। হাফিজুল মোল্লা খুনের ঘটনায় আরাবুল ইসলাম, তার ছেলে হাকিমুল ইসলাম, আরাবুলের ভাই ক্ষুদে সহ ১৩ জনের বিরুদ্ধে। কিন্তু এই ঘটনায় শুধুমাত্র আরাবুল ইসলামকেই এখনো পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে বারুইপুর জেলা পুলিশ। বাকী কাউকে পুলিশ গ্রেফতার না করলেও কার্যত আরাবুল ইসলাম অনুগামী তৃণমূল কর্মীরা ঘরছাড়া। আর সেই সুযোগে সোমবারের ভোটের প্রস্তুতিতে জোর কদমে লেগে পড়েছেন জমি কমিটির সদস্যরা। ফ্ল্যাগ, ফেস্টুন টাঙানো থেকে শুরু করে ভোটের ভোটের বুথ সাজানোর কাজ চলছে জোর কদমে, অন্যদিকে এদিন তৃণমূল কংগ্রেসের কোন কর্মীকেই এই পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন ভোটের জন্য বুথ সাজানোর কাজ করতে দেখা যায় নি। অন্যদিকে এদিন এলাকা থেকে আরাবুল পন্থী এক যুবক মোকারেম মোল্লাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টার অভিযোগে মোকারেম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষিজমি রক্ষা কমিটি ও পরে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মাধ্যমে গত এক বছরের বেশী সময় ধরেই দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় ২ ব্লকে চলছে জমি কমিটির আন্দোলন। এবার এই পোলেরহাট দুই গ্রাম পঞ্চায়েতেই নির্বাচনের লড়াইয়ে নেমেছেন জমি কমিটির সদস্যরা। চোদ্দটি আসনের মধ্যে নয়টি আসনেই প্রার্থী দিতে সক্ষম হয়েছে জমি কমিটি। সেই নয় প্রার্থীর সমর্থনেই এলাকায় মিটিং মিছিল শুরু করেছিল তারা। গত শুক্রবার সেই মিছিলেই আচমকা হামলা হয়। হামলার ঘটনায় আরাবুল ইসলাম গ্রেফতার হওয়া ও শনিবার আরাবুলের বাড়ির পিছন থেকে কয়েকশো তাজা বোমা উদ্ধার হওয়ার ঘটনার পর থেকেই কার্যত আরাবুল অনুগামীরা এলাকাছাড়া। ফলে সোমবার এই এলাকার ভোটে তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যাবে কিনা তা লাখ টাকার প্রশ্ন। আর সেই সুযোগে জমি কমিটির সদস্যরা নিজেদের পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন লাগানোর কাজ শুরু করে দিয়েছেন জোর কদমে। তবে এদিন বিকেল পর্যন্ত এলাকায় ভোট কর্মীরা এসে পৌঁছননি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news