Breaking News
Home / TRENDING / ১৪৪ ধারায় পরোয়া নেই, শাসকের মাস্তানিতে মনোনয়নে দেখা নেই বিরোধীর

১৪৪ ধারায় পরোয়া নেই, শাসকের মাস্তানিতে মনোনয়নে দেখা নেই বিরোধীর

ভাস্কর ঘোষ, সালার

মুর্শিদাবাদের ভরতপুর – ২ ব্লকে ডি সি আর কাটছেন তৃণমূলের গ্রামপঞ্চায়েতের প্রার্থীরা। এদিন এলাকার ৭ টি পঞ্চায়েত এলাকা থেকে প্রার্থীরা ডি সি আর কাটেন। এদিন সারা দিনেও বিরোধী রাজনৈতিক দলের কোন নেতা কর্মীর দেখা পাওয়া যায়নি। ব্লক চত্তরে ১৪৪ ধারা জারি রয়েছে। ২০০ মিটার এলাকা পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে বিরোধীদের অভিযোগ, তাদের মনোনয়ন জমা করতে আসতে দিচ্ছেনা তৃণমূলের গুণ্ডারা। জোর করে আসার চেষ্টা করা হলে তাদের ব্যপক মারধোর করে তাড়িয়ে দেওয়া হয়।
বিরোধীদের অভিযোগকে মানতে রাজি নন শাসক দল। ভরতপুর -২ ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ আজাহার উদ্দিন ( সিজার) বলেন, আমরা বিরোধীদের কোন বাধা দিইনি। বরং তাদের মনোনয়ন জমা দিতে বলছি। আসলে ওরা প্রার্থী খুঁজে পাচ্ছেনা। তাই আসছেন না। আমাদের দলের কেউ তাদের কোনরকম মারধোর করেনি।
সালারে পুলিশের সামনেই দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *