Breaking News
Home / TRENDING / ইসলামপুরে বিরোধীদের অবস্থান বিক্ষোভ

ইসলামপুরে বিরোধীদের অবস্থান বিক্ষোভ

ভাস্কর ঘোষ, ডোমকল

মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার চতুর্থ দিনেও সন্ত্রাস অব্যাহত মুর্শিদাবাদে। বৃহস্পতিবার সাড়া জেলার সঙ্গে মুর্শিদাবাদের ইসলামপুরেও সন্ত্রাস চালালো শাসকদল। এদিন রানিনগরের বিধায়ক ফিরোজা বেগম এলাকার বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র তুলতে ইসলামপুর বিডিও অফিসে যান। ব্লক চত্বরে পৌঁছানোর আগেই তাদের মারধোর করে সেখান থেকে তাড়িয়ে দেয় তৃণমূলের কর্মীরা এমনটাই অভিযোগ। শুধু তাদেরই নয় সিপিএম ও বিজেপির প্রার্থীদেরও মারধোর করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন কংগ্রেস, বিজেপি ও সিপিএম একযোগে অবস্থান বিক্ষোভ করে।
রানিনগরের কংগ্রেসে বিধায়ক ফিরোজা বেগম বলেন, তৃণমূল সারা জেলায় যা খুশি তাই করছে। বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে। এমনকি মারধোর করছে। ওরা ভয় দেখিয়ে, মারধোর করে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে দিচ্ছে না। আর পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা মানা যায় না। তাই আমরা বিরোধীরা এদিন অবস্থান বিক্ষোভ করি।
যদিও শাসক দল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মানতে নারাজ। জেলা তৃণমূলের মুখপাত্র অশোক দাস বলেন, বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। ওদের দলের সংগঠন শেষ হয়ে গেছে। তাই প্রচারের আলোয় আসতে আর টিভিতে মুখ দেখানোর জন্যই মিথ্যা নাটক করছে বিরোধীরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *