Breaking News
Home / TRENDING / পণ সংক্রান্ত মামলায় দ্রুত গ্রেপ্তারির নির্দেশ সুপ্রিমকোর্টের

পণ সংক্রান্ত মামলায় দ্রুত গ্রেপ্তারির নির্দেশ সুপ্রিমকোর্টের

নিজস্ব সংবাদদাতাঃ

পণপ্রথাকে রুখতেই হবে। কোনও ভাবেই বরদাস্ত করা হবে না এই অন্যায় প্রথাকে। জানিয়ে দিল শীর্ষ আদালত৷ ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় মামলার ক্ষেত্রে দ্রুত গ্রেপ্তারির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ আজ শীর্ষ আদালত জানিয়ে দেয়, ৪৯৮এ ধারায় মামলা যদি পণ সংক্রান্ত অভিযোগের ওপর দায়ের হয়, তবে সেই এফআইআরকে প্রথম প্রাধান্য দিয়ে গ্রেপ্তারির ব্যবস্থা করতে হবে পুলিশকে।

এদিন এই বিষয়ে আগের রায় সংশোধন করে সুপ্রিম কোর্ট৷ শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ৪৯৮ এ ধারা অপব্যবহারের একাধিক অভিযোগ জমা পড়েছিল৷ সে কারণেই সুপ্রিম কোর্ট এই ধারার পরিবর্তন করেছিল৷

সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ৪৯৮এ ধারার পুনর্বিবেচনা প্রয়োজন৷ কারণ এর সঙ্গে অপরাধপ্রবণতার জড়িয়ে রয়েছে৷ বধূনির্যাতনের অন্যতম হাতিয়ার পণপ্রথা৷ সেই অপরাধকে দ্রুত নির্মূল করা প্রয়োজন৷ এই ধারা সংশোধনী করে বিশেষ রায় দিল শীর্ষ আদালত৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *