Breaking News
Home / TRENDING / ক্যানিং-এ বিধ্বংসী আগুন, ভষ্মীভূত তিনটি দোকান

ক্যানিং-এ বিধ্বংসী আগুন, ভষ্মীভূত তিনটি দোকান

নিজস্ব সংবাদদাতা:

ক্যানিং: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল তিনটি দোকান। শুক্রবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার কলেজহাট বাজারে। স্থানীয় একটি মিষ্টির দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে আশপাশের আরও দুটি দোকানে। মিষ্টির দোকানে মজুত গ্যাস সিলেন্ডার ফেটে এলাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় মানুষজন দমকল কর্তৃপক্ষকে খবর দিলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার দীর্ঘক্ষণ পর দমকল এলাকায় আসায় স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পরে দমকল কর্মীরা। দু’ একজন দমকল কর্মীকে চড়াও হয় উত্তেজিত জনতা। দমকলের গাড়ি ভাঙচুর হয়। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে অবশ্য দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়ায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *