Breaking News
Home / TRENDING / জুম্মবারে ইন্দোরের মসজিদে মোদী

জুম্মবারে ইন্দোরের মসজিদে মোদী

নিজস্ব সংবাদদাতাঃ

জুম্মবারে মধ্যপ্রদেশের দাউদি বহোরা কমিউনিটির বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনিতে মুসলিম সম্প্রদায়ের কাছাকাছি যেতে বর্তমান প্রধামন্ত্রীকে খুব একটা দেখা যায় না। সেই তিনি পবিত্র জুম্মাবারে যোগ দিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মসজিদের অনুষ্ঠানে।

‘আসারা মুবারকে’ যোগ দেওয়ার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী ইন্দোরে গিয়েছেন বলে সূত্রের খবর। তিনিই এই অনুষ্ঠানের প্রধান অতিথি।

ইসলামিক বছর শুরুর প্রথম দশ দিন সময়কাল ‘আসারা মুবারক’ পালন করা হয়। এই অনুষ্ঠানটি মহম্মদ এবং তাঁর পরিবারের প্রতি উৎসর্গ করা হয়ে থাকে। ওই দিনেই ইমাম হুসেন এবং তাঁর পরিবারের সকলকে হত্যা করা হয়েছিল।

অনুষ্ঠানের আয়োজক দাউদি বহোরা কমিউনিট হল শিয়া মুসলিমদের একটি সম্প্রদায়। এই সম্প্রদায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠতা বলে দাবি করেছেন মোদী। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বহোরা সম্প্রদায়ের সঙ্গে আমার সম্পর্ক পুরনো। আমি এক প্রকার এই সমাজেরই একজন হয়ে গিয়েছি।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *