ওয়েব ডেস্ক:
ফের নিউটাউন থেকে ৬ লিটার কোডাইন মিক্সার মাদক সহ গ্রেফতার এক। ধৃতের নাম রমজান ঢালি। অভিযুক্ত রাজারহাটের বাসিন্দা রমজানকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাপুরজি এলাকায় হানা দিয়ে রমজানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি জার ভর্তি ৬ লিটার মাদক উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনে কোনও এক ব্যক্তিকে এই মাদক পৌঁছে দিতে এসেছিল সে। তার আগেই তাকে গ্রেফতার করে পুলিশ। আজ মাদক পাচারে অভিযুক্ত রমজান ঢালিকে বারাসাত কোর্টে তোলা হবে।প্র
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news