Breaking News
Home / TRENDING / প্রয়াত প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া

প্রয়াত প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

প্রয়াত হলেন বলিউড প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। আজ ২০ এপ্রিল সকালে পরলোক গমন করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পামেলা চোপড়া ছিলেন একজন সুপরিচিত ভারতীয় প্লেব্যাক গায়িকা। যশ প্রযোজিত বহু ছবিতে গান গেয়ে দর্শকের মন ছুঁয়ে গিয়েছিলেন পামেলা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পুত্র আদিত্য চোপড়া এবং পুত্রবধূ রানি মুখোপাধ্যায়। ‘যশরাজ ফিল্মস’ প্রযোজনার পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১১টা নাগাদ শেষকৃত্য‌ সম্পন্ন হয়েছে পামেলার।

গত ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ক্রমেই অবস্থার অবনতি হচ্ছিল পামেলার। ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা হয় না। ২০ এপ্রিল সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ইন্ডাস্টিতে নেমে এসেছে শোকের ছায়া।

‘যশরাজ ফিল্মস’ প্রযোজনা সংস্থার অনেক ছবির নেপথ্যেই ছিলেন পামেলা। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে পোশাক পরিকল্পনা, এমনকি, সহ-প্রযোজনার কাজও করেছেন। এ বছরই নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘দ্য রোম্যান্টিকস্’-এ দেখা গিয়েছে পামেলাকে। যেখানে তিনি যশের কৃতিত্ব, সংগ্রাম এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন।
https://www.instagram.com/p/CrP3FLfse2_/?utm_source=ig_web_button_share_sheet

পামেলার জীবন ছিল কর্মময়। যশ চোপড়ার কাঁধে কাঁধ মিলিয়ে পুরোদমে কাজ করে গিয়েছেন পামেলা। ‘কভি কভি’ (১৯৭৬) থেকে ‘লমহে’ (১৯৯১) পর্যন্ত বহু ছবিতে একত্র অবদান রয়েছে স্বামী-স্ত্রীর, যা অনেকেই জানেন না। যশও পামেলার শরণাপন্ন হতেন সিনেমার নারীচরিত্রের দৃষ্টিভঙ্গি ভাল করে বুঝে নিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *