Breaking News
Home / TRENDING / মহারাষ্ট্রে আইনের শাসন নেই, উদ্ধবকে কাঠগড়ায় তুলে রণং দেহি ফড়নবিশ

মহারাষ্ট্রে আইনের শাসন নেই, উদ্ধবকে কাঠগড়ায় তুলে রণং দেহি ফড়নবিশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের সংক্রমণে জেরবার মহারাষ্ট্র। তারই মধ্যে মহারাষ্ট্রের পালঘরে (Palghar) গণপিটুনিতে মৃত্যু হল তিন সন্ন্যাসীর। ঘটনাটি ঘটেছে, গত ১৬ এপ্রিল, কিন্তু বিষয়টি প্রকাশ্যে এসেছে ২০ তারিখে। গণপিটুনির ভিডিও প্রকাশ্যে আসায় ঘটনাটি জানাজানি হয়। পুলিশ সূত্রে খবর, নাসিক থেকে গাড়ি নিয়ে সুরাটের দিকে যাচ্ছিলেন নিহত ওই তিন ব্যক্তি। আচমকাই তাঁদের ওপর হামলা করে গ্রামবাসীরা। গাড়ি লক্ষ্য করে চলে বেপরোয়া পাথরবৃষ্টি উদ্ধার করতে এসে গ্রামবাসীদের হাতে আক্রন্ত হন পুলিশকর্মীরাও। পাথর-লাঠি-বাঁশ সব নিয়ে শুরু হয়ে আক্রমণ। গুরুতর জখম হন চার পুলিশকর্মীও। জানা গিয়েছে, মৃত তিন ব্যক্তির নাম সুশীলগিরি মহারাজ, নীলেশ তেলগড়ে এবং চিকন মহারাজ। তাঁরা সুরাটে প্রয়াত এক ধর্মগুরুর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন।

জানা গিয়েছে, ওই গাড়ির চালক কোনওভাবে পুলিশকে খবর দিতে পেরেছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। গ্রামবাসীদের বেধড়ক মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পুলিশ সূত্রে খবর, প্রায় ২০০ জন লোক মিলে ঘিরে ধরেছিল এই তিনজনকে। তারপরেই কিডনি চোর সন্দেহে শুরু হয় মারধর। পুলিশ জানাচ্ছে, গ্রামে রটিয়ে দেওয়া হয়েছিল তিনজন কিডনি চুরি করতে এসেছে। খবর ছড়িয়ে পড়েছিল বিদ্যুৎ গতিতে। লকডাউনের তোয়াক্কা না করেই জড়ো হয়েছিল কয়েকশো লোক। চলে ব্যাপক মারধর। ওই ঘটনায় ১১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তারমধ্যে ১০১ জনকে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এ প্রসঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnabish) কাঠগড়ায় তুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ও তাঁর প্রশাসনকে। তিনি বলেন, “মহারাষ্ট্রের পালঘরে যে গণপিটুনির ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে মহারাষ্ট্রে আইনের শাসন নেই। আমরা এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি। সঙ্গে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছি। তাদের ওপর কি কোনও চাপ ছিল, যে পুলিশের হাত থেকে ছিনতাই করে উত্তেজিত জনতা তিনজনকে হত্যা করার ঘটনা ঘটাল‌।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *