চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের শিকার হয়েছেন আরও ২৯ জন। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে পশ্চিমবঙ্গে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি খারিজ করে রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবন জানিয়েছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮ জন।
প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে বিস্তর ফারাক থেকেছে, যা বহাল রয়েছে এদিনও। এ প্রসঙ্গে দিন কয়েক আগে সাফাই দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছিলেন, “ওষুধে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাড়া দিচ্ছেন। কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন। তাঁদের হয়তো নিউমোনিয়া রয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারও বা মৃত্যুর সময়ে কিংবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলোকে অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news