Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীও করছেন ‘ওয়ার্ক ফ্রম হোম’, প্রান্তিক মানুষকেও এই মডেলে যুক্ত করতে হবে, বললেন মোদী

প্রধানমন্ত্রীও করছেন ‘ওয়ার্ক ফ্রম হোম’, প্রান্তিক মানুষকেও এই মডেলে যুক্ত করতে হবে, বললেন মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের সংক্রমণে গৃহবন্দী দেশের মানুষ। কর্মক্ষেত্রে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নিদান এখন সর্বত্র। এ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেছেন, “পেশাদার জীবনের চেহারা বদলে দিয়েছে করোনা-পরিস্থিতি। এখন বাড়িই অফিস। বৈঠকের নতুন জায়গা ইন্টারনেট। অফিসের ফাঁকে সহকর্মীদের সঙ্গে গল্পগুজব আপাতত ইতিহাস।” মোদী আরও বলেন ‘‘আমিও এর সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। এখন মন্ত্রিসভার সহকর্মী, আধিকারিক বা রাষ্ট্রনেতাদের সঙ্গে বেশির ভাগ বৈঠকই করি ভিডিওয়।’’ তাঁর কথায়, ‘‘অফিসে বা কারখানায় বসে কাজ এবং ডিজিটাল মাধ্যমে কাজের ঠিকঠাক মিশেল ঘটাতে পারলে ভারত বিশ্বে পণ্য সরবরাহের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে। এই সুযোগকে ব্যবহার করতে হবে।’’ 

প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘এই শতাব্দীর তৃতীয় দশক শুরু হয়েছে নানা ধাক্কার মধ্য দিয়ে। করোনা ভাইরাসের ফলে নানা সমস্যা দেখা দিয়েছে। উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে মানুষ কাজ চালিয়ে যাচ্ছেন। বাড়িতে থাকার বার্তা দিতে আমাদের অভিনেতারা নতুন উপায়ে কয়েকটি ভিডিয়ো তৈরি করেছেন। গায়কেরা করেছেন অনলাইন অনুষ্ঠান। দাবা খেলোয়াড়েরা ডিজিটাল মাধ্যমে দাবা খেলে এই যুদ্ধে সাহায্য করেছেন।’’ মোদীর মতে, “এমন মডেল প্রয়োজন যেখানে গরিব-প্রান্তিক মানুষের প্রয়োজন ও পরিবেশের কথা মাথায় রাখা হবে।”

সকলকে নিয়ে চলার ক্ষমতা, সুযোগ ও গোটা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এমনই ব্যবসায়িক ও জীবনযাত্রার মডেলের এখন খোঁজ করা উচিত বলে মনে করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “যে মডেলে সঙ্কটকালেও অফিস ও ব্যবসা-বাণিজ্য চলতে পারে। এতে ভারতের উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন তরুণ প্রজন্ম বড় ভূমিকা নিতে পারে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *