Breaking News
Home / TRENDING / ফের ভারতের আকাশে পাকিস্তানি স্পাই ড্রোন, তারপর? জানতে ক্লিক

ফের ভারতের আকাশে পাকিস্তানি স্পাই ড্রোন, তারপর? জানতে ক্লিক

ওয়েব ডেস্ক:

ফের সীমান্ত ডিঙিয়ে ড্রোন পাঠিয়ে নজরদারির চেষ্টা পাকিস্তানের। তবে বিএসএফ সতর্ক থাকায় এবারও তারা সফল হল না। ঘটনা ঘটেছে শনিবার ভোরে।

রাজস্থানে ভারত-পাক সীমানা টপকে শনিবার ভোরে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানের ড্রোনটি। নজরে পড়া মাত্র সেটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করেন বিএসএফ জওয়ানরা। বাধ্য হয়ে ড্রোনটি পালিয়ে পাকিস্তানে ফিরে যায়। এদিন এই গটনার কথা বিএসএফ-এর তরফেই জানানো হয়।

শনিবার ভোর ৫টা নাগাদ রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকার হিন্দুমালকোট সীমানায় পাহারায় ছিল বিএসএফ। সে সময়ে ভারতে ঢোকার চেষ্টা চালায় পাক ড্রোন। বিএসএফ ড্রোনটিকে দেখামাত্র গুলি চালাতে শুরু করে। বেগতিক বুঝে দ্রুত পাকিস্তানে পালায় সেটি।

উল্লেখ্য, এর আগেও পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে ড্রোন ওড়ানোর চেষ্টা করেছিল। অবশ্য সেবারও ভারতীয় জওয়ানদের তত্‍পরতায় তারা বিফল হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *