ওয়েব ডেক্সঃ
ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানানোর কথা বলল পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, “শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া একদিনের ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা ফৌজি টুপি পরে খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে।
তিনি ভারতীয় ক্রিকেট দলকে আক্রমণ করে বলেন, “ক্রিকেটকে জেন্টেলম্যান গেম বলা হয়। অথচ ফৌজি টুপি পড়ে মাঠের রাজনীতিতে নেমে পড়ল কোহলিরা। এই আচরণের তীব্র নিন্দা জানাই।” পাশাপাশি তিনি জানান, ভারতের এই আচরণের জন্য আইসিসির কাছে করা শাস্তির জন্য পাক ক্রিকেট বোর্ডকে সওয়াল তুলতে জানাব। এখানেই তিনি না থেমে ভারতীয় দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোহলিরা ফৌজি টুপি পড়ে খেলা বন্ধ না করলে, কাশ্মীরে ভারতের অত্যাচারের কথা বিশ্ব দরবারে তুলে ধরতে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে পাক ক্রিকেটাররা।”
উল্লেখ্য, শুক্রবার রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচ শুরু হওয়ার আগে, শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সকল ভারতীয় ক্রিকেটারদের হাতে ফৌজি টুপি তুলে দেন এবং শহীদ পরিবারকে আর্থিক সাহায্যের জন্য ওই ম্যাচের পাওয়া অর্থ দেওয়ার কথা জানান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news