Breaking News
Home / TRENDING / আইএসআই দিত অস্ত্র, জেহাদে উদ্বুদ্ধ করত জামাত, পড়ুন চাঞ্চল্যকর তথ্য

আইএসআই দিত অস্ত্র, জেহাদে উদ্বুদ্ধ করত জামাত, পড়ুন চাঞ্চল্যকর তথ্য

ওয়েব ডেস্ক:

উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, সদ্য নিষিদ্ধ জম্মু-কাশ্মীরের জামাত-ইসলামির সঙ্গে যোগ রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর।

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, অস্ত্র, প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহের কাজে আইএসআইকে সহযোগিতা করে থাকে জামাত৷ সূত্রর খবর, ভারত বিরোধী চিন্তা-ভাবনা ছোটদের মধ্যে ছড়ানো এবং জিহাদ-এ যুবকদের যোগদানে উদ্বুদ্ধ করে জামাত নেতৃত্ব৷

উল্লেখ্য, এর আগে জম্মু-কাশ্মীরের জামাত-ই-ইসলামিকে দু’বার নিষিদ্ধ করা হয়েছে৷ এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় ১৯৭৫ সালে। ফের ১৯৯০ সালের এপ্রিলে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল সংগঠনটি। যে সময় মুফতি মহম্মদ সইদ ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

পুলওয়ামা হামলার পর গত ২৮ ফেব্রুয়ারি নতুন করে কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষণা করে জম্মু-কাশ্মীরের জামাত-ইসলামিকে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *