Breaking News
Home / TRENDING / পাকিস্তানই শান্তি চায় না, দাবি ভারতের

পাকিস্তানই শান্তি চায় না, দাবি ভারতের

ভাস্কর মান্না:

দু’দেশের শান্তি প্রস্তাবে ভারতের কোনও উৎসাহ নেই বলে মন্তব্য করল পাকিস্তান। পাশাপাশি ভারতও এই দাবি খারিজ করে মন্তব্যের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলল। ভারতের মতে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে তো মদত দিচ্ছে পাকিস্তানই।

কিছুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, দুই দেশের মধ্যে শান্তি পরিস্থিতি ফেরাতে পাকিস্তান আগ্রহী হলেও ভারতের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর মন্তব্যের জবাবে এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, “আমি এই ধরনের মন্তব্যের অর্থ খুঁজে পাইনি। পাকিস্তান যদি সত্যিই শান্তি আলোচনায় বসতে চায়, তাহলে তাদের মন্ত্রীরা কেন আন্তর্জাতিক তালিকাভুক্ত জঙ্গিদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।”

তিনি আরও জানান, পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী হলে মুম্বই ও পাঠানকোট হামলায় জড়িতদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না কেন?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *