Breaking News
Home / TRENDING / জিতল বাগান। স্পেশাল কী হল ক্লিক করে জানুন

জিতল বাগান। স্পেশাল কী হল ক্লিক করে জানুন

তীর্থ মাহাতো
খালিদের ইনিংসে দ্বিতীয় ম্যাচও জিতল মোহনবাগান। নেরোকার বিরুদ্ধে মধুর বদলা নিলেন সনি নর্ডিরা। এই পাহাড়ি দলটার কাছে অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিল মোহনবাগানকে। শনিবার যুবভারতীতে ১–০ জিতল খালিদের দল। প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোগনবাগান। সেই সনি নর্ডির গোলে জিতল তারা। সনি আরও কয়েকটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু, নেরোকা কিপার দারুণ খেলেন। চার গোল হয়ে গেল হাইতিয়ান তারকার। শেখ ফৈয়াজও সহজ সুযোগ পেয়েছিলেন। কিন্তু, গোল হয়নি। খালিদের শুরুটা বেশ ভালই হল। নেরোকার বিরুদ্ধে শুরুতে রক্ষণাত্মক খেললেও তারপর দাপট দেখায় বাগান। এ দিন ম্যাচের সেরা হন শিলটন পাল। খালিদ শুরুটা ডিকাকে দিয়ে করলেও ৫৫ মিনিটে হেনরিকে নামিয়ে আক্রমণের ধার বাড়াচ্ছেন খালিদ। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভাল খেলেছে মোহনবাগান। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে খেতাবি দৌড়ে প্রবলভাবে ফিরে এল মোহনবাগান।
Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *