নিজস্ব সংবাদদাতা
শিলচরে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে
আক্রান্ত কবি শ্রীজাত। ফের বিতর্কের কেন্দ্র বিন্দু ত্রিশূল নিয়ে লেখা তাঁর কবিতা। অসমের কাছাড়ের পুলিশ সুপার শ্রী রাকেশ রোশন জানিয়েছেন, আপাতত নিরাপদেই আছেন শ্রীজাত। শনিবারের শিলচরের একটি সংস্থা ‘এসো বলি’র উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কবি শ্রীজাত। তাঁর হাত দিয়েই সূচনা হওয়ার কথা ছিল এই সংস্থার। এই জন্য বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিলচরেরই একটি হোটেলে। গোলমালের আশঙ্কায় আগে থেকেই হোটেলের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করেছিল স্থানীয় প্রশাসন। সেখানেই অনুষ্ঠান চলাকালীন গণ্ডগোল শুরু করে। একসময় শ্রীজাতকে লক্ষ্য করে ইঁটও ছোঁড়ে তারা।ললশ্রীজাতকে রাতেই কলকাতা থেকে ফোনে শ্রীজাতর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news