Breaking News
Home / TRENDING / ভারত-পাকিস্তানের ক্রিকেট সিরিজ চাইছে পিসিবি, চুপ বিসিসিআই

ভারত-পাকিস্তানের ক্রিকেট সিরিজ চাইছে পিসিবি, চুপ বিসিসিআই

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ (India-Pakistan Cricket Board) চালু করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার পিসিবির (PCB) চেয়ারম্যান এহেসান মানি (Ehsan Mani) বলেছেন, “ভারত- পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ শুরু হওয়া মানে বিশ্ব ক্রিকেটের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো কথা। আমরা চাই এই ক্রিকেট সিরিজ দ্রুত শুরু হোক।” প্রসঙ্গত, ২০১৩ সালে শেষবার ভারত পাকিস্তানের সিরিজ হয়েছিল। সেবার পাকিস্তান ভারত সফরে এসেছিল। সেই সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তারপর থেকেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে স্থগিত রয়েছে যাবতীয় সিরিজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইলেও বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ শুরু হওয়া অত্যন্ত দুরূহ বিষয়। কারণ, কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বিলুপ্ত হওয়ার পর আবারও ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কে উত্তাপ বেড়েছে। এহেন পরিস্থিতিতে ফের ভারত পাক ক্রিকেট দলের মধ্যে সিরিজ শুরু হওয়া বেশ অনিশ্চয়তার ব্যাপার। কারণ, দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বর্তমানে স্তব্ধ রয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি দিল্লি থেকে পাকিস্তান দূতাবাসের দুই কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল। যার জেরে দুই কর্মীকে ফেরত পাঠানো হয়েছিল ইসলামাবাদে।

ঘটনার জবাবে ইসলামাবাদে নিয়োজিত ভারতীয় দূতাবাসের কর্মীদের উপরেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। এমনকি দূতাবাসের এক কর্মীকে পাকিস্তান সরকার অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছিল। ঘটনার পর ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট সিরিজ হওয়ার বিষয়টি বিশবাঁও জলে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাছাড়া বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অন্যান্য দেশের সঙ্গে সিরিজ নিয়ে নিজের মতামত স্পষ্ট করলেও পাকিস্তান নিয়ে একটি শব্দ ব্যয়ের করেননি তিনি। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহেসান মানি যতই ভারত-পাক ক্রিকেট সিরিজ নিয়ে সরব হোক না কেন, তাতে সায় নেই ভারতের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *