চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের থাবা এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে (East West Metro Railway Project)। সম্প্রতি প্রকল্পের কাজে যুক্ত কয়েকজনের করোনা পরীক্ষা হয়। সেখানেই ধরা পড়ে সংক্রমনের প্রকৃত চিত্র। ফলে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আপাতত টানেল তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, আক্রান্ত হয়েছেন টানেল তৈরির ইনটার্জ। আরও বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এমতাবস্থায় টানেল তৈরি কাজ চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে বলেই জানা গিয়েছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়েছে যাবতীয় নির্মাণকার্য।
সূত্রের খবর অনুযায়ী, টানেল তৈরির কাজে যুক্ত প্রায় ১৫০ জনের করোনা হয়। এঁদের মধ্যে ১৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। কয়েক জনের রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে বলে জানা গিয়েছে।আপাতত বন্ধ টানেল তৈরির কাজ বন্ধ। সূত্রের খবর অনুযায়ী, সকলের রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত বন্ধ রাখা হয়েছে টানেল তৈরি কাজ। কাজ কবে শুরু হবে সে বিষয়ে মুখ খুলতে নারাজ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কর্মকর্তারা। কারণ কর্মীদের সংক্রমণ কোন পর্যায়ে পৌঁছেছে সেই বিষয়ের ওপর নির্ভর করছে প্রকল্পের নির্মাণ কার্যের ভবিষ্যৎ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news