নিজস্ব সংবাদদাতা:
পাকিস্তানের আসন্ন নির্বাচনে ১৩জন বৃহন্নলা প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এঁদের মধ্যে ২জন- নায়াব আলি এ লুবনা লাল তেহরিক-এ-ইনসাফ গুলালাই দলের ওকরা ও ঝেলম অঞ্চলের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন। বাকি বৃহন্নলারা নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন। পাকিস্তানের এলজিবিটি ফোরামের নেতা ফরজানা জান জানিয়েছেন, আরও দুই বৃহন্নলা পেশোয়ার ও হরিপুর থেকে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু তাঁরা স্থানীয়দের হেনস্থার শিকার হওয়ায় মনোনয়নই দাখিল করতে পারেননি। ২৫ জুলাই পাকিস্তানের বিধানসভা নির্বাচন । প্রসঙ্গত, এর আগেও এক বৃহন্নলাকে সংবাদ উপস্থাপিকার চাকরি দিয়ে শিরোনামে এসেছিল পাকিস্তান।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news