নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নির্বাচনের আগে ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দার মুখে পাকিস্তান। সে দেশের বর্তমান অর্থনৈতিক তথা রাজনৈতিক অচলাবস্থায় উন্নত দেশগুলোর কাছে হাত পাতা ছাড়া উপায় নেই। সূত্রের খবর, আগামী ২৫ জুলাই নির্বাচনের আগে দুর্বল অর্থনৈতিক অবস্থা
সামাল দিতে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নেওয়ার কথা ভাবছে পাকিস্তান সরকার। বিশেষজ্ঞদের মতে, জাতীয় ভাণ্ডারে বিদেশি মুদ্রার পরিমাণ নিয়ম করে কমতে থাকাই এই বিপুল বিপর্যয়ের অন্যতম কারণ। জানা যাচ্ছে, ঋণের বিষয়ে আইএমএফ বা ‘ইন্টারন্যাশানাল মনিটারি ফান্ড’-এর দ্বারস্থ হতে পারে ইসলামাবাদ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে সে দেশের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী শামসাদ আখতার বলেন, ২৫ বিলিয়ান ডলারের যে বাণিজ্য ঘাটতি তা সরকারকে যে কোনও ভাবে মেটাতেই হবে।
পাশাপাশ পাকিস্তানি রুপির দাম ক্রমহ্রাসমান। সোমবার নতুন করে ডলারের নিরিখে পাকিস্থানি টাকার দাম কমল ৩.৭ টাকা। গত ডিসেম্বর থেকে এই নিয়ে তিন তিনবার কমল টাকার দাম। স্বভাবতই এই অর্থনৈতিক সংকট প্রভাবিত করেছে পাকিস্তানের সার্বিক আর্থিক উন্নয়ণ মাত্রায়। এদিকে পরিকাঠামোর উন্নতিকল্পে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল চিনের কাছ থেকে, এখন সেই ঋণ কবে, কীভাবে শোধ করা যাবে তা নিয়ে ধন্দে পাকিস্তান সরকার। সব মিলিয়ে ঈদ-উল-ফিতর গায়ে গায়ে, জাতীয় নির্বাচনের আগেভাগে পাকিস্থানের অর্থনৈতিক কৌশল নিয়ে সে দেশেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, বিষয়টি জাতীয় বিপর্যয়ের আকার ধারণ করেছে। ইতিমধ্যে পাকিস্তানি সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভার্নরকে জবাবদিহি করতে বলেছে, জানতে চেয়েছে উদ্ভূত অর্থনৈতিক মন্দা সামাল দিতে ঠিক কী কী ব্যবস্থা নিচ্ছে তারা। কোর্ট আগেই এসবিআই-এর গভার্নর ও দেশের অর্থ মন্ত্রকের সচীবকে আদালতে হাজিরা দিতে বলেছিল। গত সোমবার প্রধান বিচারপতি স্পষ্টত বলেন, সবকিছুর জন্য সরকারের ভুল অর্থনৈতিক নীতিই দায়ি। তার ফলেই বিপুল পরিমাণ ঋণের বোঝা চেপেছে দেশের কাঁধে। বাঁধ নির্মাণ হচ্ছে না, দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, কিন্তু এ দেশের ধনকুবেরদের কালো টাকা বিদেশি ব্যাংকে অনায়াসে পৌঁছে যাচ্ছে! অপরপক্ষে ক্রমশ কমছে বাণিজ্য রপ্তানির পরিমাণ। বাড়ছে বেআইনি পাচার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news