সুজয় রায় :
‘নর্থ বেঙ্গল বোর্ড ফর ডেভলপমেন্ট অফ স্পোর্টস এন্ড গেমেসের’ নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। বাইচুং ভুটিয়াকে সরিয়ে চেয়ারম্যান হলেন শ্যাম। শ্যাম থাপার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চিঠি এখনও হাতে পাইনি। আগে চিঠি পাই। তারপর এই নিয়ে কমেন্ট করতে পারব।’ শ্যাম থাপা যেহেতু ফুটবলের লোক, তঁার হাত ধরেই উত্তরবঙ্গের ফুটবলে উন্নতি হবে, আশাবাদী উত্তরবঙ্গে ফুটবল প্রশাসনের সঙ্গে জড়িত কর্তারা। শ্যাম ছাড়াও একজন ভাইস চেয়ারম্যান, সদস্য কনভেনার নিয়ে ২৫জনের কমিটি তৈরির সিদ্ধান্ত পাশ হল বুধবার।
কমিটিতে এইরকম– ভাইস চেয়ারম্যান: নন্টু পাল (শিলিগুড়ি), মেম্বার কনভেনার: মুকেশ কুমার সিং, অন্যান্য সদস্য: শান্তনু সাহা (মালদা), প্রসেনজিৎ দাস (মালদা), নিমারিদা ভুটিয়া (মিরিক) , চিরঞ্জিব মিত্র (দক্ষিণ দিনাজপুর), চন্দন রায় (দক্ষিণ দিনাজপুর), মিনহাজুল আরফিন আজাদ (উত্তর দিনাজপুর), অরূপ রতন ঘোষ (শিলিগুড়ি)। সমরেশ নাগ (কোচবিহার), পঙ্কজ ঘোষ (কোচবিহার), রাজেন মুখিয়া (কার্শিয়াং), সমীর সরকার (আলিপুরদুয়ার), কুমার লামা (আলিপুরদুয়ার), জোৎস্না রায়প্রধান (জলপাইগুড়ি), রাজীব ভট্টাচার্য (জলপাইগুড়ি), সান্দুপ লামা (কালিম্পং), দিওাকর ছেত্রি (দার্জিলিং)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news