ওয়েব ডেস্ক:
এবার থর এক্সপ্রেসও বাতিল করল পাক সরকার। যোধপুর থেকে করাচিগামী থর এক্সপ্রেস চলাচল বন্ধের ঘোষণা করলেন স্বয়ং পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ।
উল্লেখ্য, ইতিমধ্যে নয়াদিল্লি থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেস বাতিল করেছে পাকিস্তান। এদিন পাক রেলমন্ত্রী জানান,’ সমঝোতা এক্সপ্রেসের চলাচল সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। সপ্তাহে ২ বার ট্রেনটি দুদেশের মধ্যে যাতায়াত করত। যারা এই ট্রেনের টিকিট আগেই কিনে ফেলেছেন তারা সেই টাকা ফেরত পাবেন।’
আজ থর এক্সপ্রেস বাতিল নিয়ে প্রতিক্রিয়া দেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। তিনি বলেন, ‘পাকিস্তান এক তরফাভাবে থর এক্সপ্রেস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান যা করছে তাতে দুদেশের সম্পর্ক আরও উত্তপ্ত হবে।’
প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর ভারতের সঙ্গে একাধিক ক্ষেত্রে সম্পর্ক ছেদ করেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে ভারত-পাক বাণিজ্য সম্পর্ক। তবে বিশেষজ্ঞদের মতামত, এতে করে ভারত সমস্যায় পড়বে না, বিপদে পড়বে পাকিস্তানের সাধারণ নাগরিক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news