Breaking News
Home / TRENDING / পাকিস্তানকে হতাশ করল চিন, বিবৃতিতে ৩৭০-এর উল্লেখই করল না বেজিং

পাকিস্তানকে হতাশ করল চিন, বিবৃতিতে ৩৭০-এর উল্লেখই করল না বেজিং

ওয়েব ডেস্ক:

বন্ধু চিনও হতাশ করল পাকিস্তানকে। বেজিং সাফ জানাল, ইসলামাবাদ ও নয়াদিল্লিকে পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান ভাবতে হবে। চিনের এই মন্তব্যে ৩৭০ অনুচ্ছেদের উল্লেখ পর্যন্ত নেই। প্রসঙ্গত, বর্তমানে চিন সফরে রয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ৩৭০ বিলোপ নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোলের প্রচেষ্টাতেই কুরেশির এই চিন সফর।
যদিও চিনের তরফ সংবাদমাধ্যমের হতে আজ যে বিবৃতি তুলে দেওয়া হয়, তাতে শি চিনফিং সরকারের বক্তব্য, ”পাকিস্তান এবং ভারত দুপক্ষকে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে। কোনও পক্ষেরই উচিত নয়, একতরফা ভাবে কিছু পরিবর্তন করা। সবারই উচিত উত্তেজনা প্রশমনে সচেষ্ট হওয়া।”

কার্যত বন্ধু পাকিস্তান ও ভারতকে একচোখে দেখল চিন। পাকিস্তান অবশ্য প্রথম থেকে ভারতের ৩৭০ বিলোপ নিয়ে হুমকি এবং হইচই শুরু করে। কিন্তু তাতে চিরে ভিজল না। নিজেদের প্রতিক্রিয়ায় ৩৭০ অনুচ্ছেদের উল্লেখও করল না বেজিং।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *