Breaking News
Home / TRENDING / ব্যান্ডেলে ট্রেনের ধাক্কায় মৃত কলেজ পড়ুয়া, দুর্ঘটনা না আত্মহত্যা, ধন্দে পুলিশ

ব্যান্ডেলে ট্রেনের ধাক্কায় মৃত কলেজ পড়ুয়া, দুর্ঘটনা না আত্মহত্যা, ধন্দে পুলিশ

প্রসেনজিৎ ধর:

চলছিল প্রেমালাপ, হঠাৎই ছন্দ পতন! ট্রেনের ধাক্কায় জন্মদিনেই মর্মান্তিক মৃত্যু হল কলেজ পড়ুয়ার। একসঙ্গে থাকলেও অক্ষত দ্বাদশ শ্রেণির ছাত্রী মৃতের প্রেমিকা। আজ সাতসকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া-কাটোয়া লাইনের ব্যান্ডেল ও বাঁশবেড়িয়ার মাঝে সাহাগঞ্জ ঈশ্বরবাহা সংলগ্ন তেঘরিয়া এলাকায়।

মৃত ওই ছাত্রের নাম কিশোর হালদার (১৮)। ওই ছাত্রের বাড়ি চুঁচুড়া থানার কেওটা নেতাজি নগর এলাকায়। জানা গিয়েছে, সে চন্দননগর খলিসানি মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে খবর, কিশোর হালদার এলাকারই এক অষ্টাদশীর প্রেমে পড়েছিল। প্রেমিকা সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আজ কিশোরের জন্মদিন তাই তারা দেখা করে। এদিন সকাল থেকেই তেঘরিয়ার কাছে কাটোয়া রেল লাইনের পাশে তারা জমাটি আড্ডা জুড়েছিল। ছন্দপতন হয় সকাল সাড়ে ছ’টা নাগাদ। ডাউন কাটোয়া লোকালের ধাক্কায় মৃত্যু হয় ওই তরুণের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ব্যান্ডেল স্টেশনের জিআরপি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় হতচকিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, ওরা দু’জনে ওই  জায়গায় অনেকক্ষণ ধরেই গল্প করছিল। হঠাৎ করেই সব এলোমেলো হয়ে গেল! তবে এটি নিছকই দুর্ঘটনা না কি আত্মহত্যা, যদি আত্মহত্যাই হয় তাহলে কি দু’জনেই আত্মহননের চেষ্টা চালিয়েছিল, শেষ মুহূর্তে কীভাবে বেঁচে গেল ছাত্রী? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *