Breaking News
Home / TRENDING / জেনে নিন, পাকিস্তানের টাকার দাম কত পড়লো

জেনে নিন, পাকিস্তানের টাকার দাম কত পড়লো

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

এমনিতেই চরম আর্থিক সঙ্কটে ভুগছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan)। তার উপরে শুরু হয়েছে, সেই দেশের টাকার দামের পতন, দেউলিয়া হওয়ার পথে পাকিস্তানের অর্থনীতি। হু হু করে কমছে পাকিস্তানি মুদ্রার (Pakistani Rupee) দাম।

পাকিস্তানি মুদ্রা, যা রুপি বা রুপেয়া নামে পরিচিত। তার দাম কমে দাঁড়িয়েছে, প্রতি ডলারে ২৫৫ রুপিতে। এটি পাকিস্তানি মুদ্রার দামে, সর্বনিম্ন পতন। সূত্র মারফত খবর, আর্থিক সঙ্কটে ভুগতে থাকা দেশ এই বিপদ থেকে বেরিয়ে আসার পথ খুঁজেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে, ইতিমধ্যেই আন্তর্জাতিক মনিটারি ফান্ড (International Monetary Fund) থেকে ঋণই এখন তাদের একমাত্র ভরসা।

সেই ঋণ পাওয়ার আশাতেই সম্প্রতি পাক সরকার মুদ্রা পরিবর্তন বা এক্সচেঞ্জ রেট (Exchange Rate) শিথিল করে। এরপরই হয় পাকিস্তানি মুদ্রার দামে ব্যাপক পতন।চলতি সপ্তাহের বুধবারই পাকিস্তান সরকারের নির্দেশ মতো, পাকিস্তানে রুপি এক্সচেঞ্জ কোম্পানিগুলি ডলার থেকে রুপিতে পরিবর্তনের রেটের উপরে সীমা তুলে দিতে।

যার ফলস্বরূপ, খোলা বাজারে পাকিস্তানি মুদ্রার দামে যাতে পতন হয়। এরপরই বৃহস্পতিবার পাকিস্তানি রুপির দামে ২৪ টাকা কমে যায়।ল, যার প্রতি ডলারের দাম ২৫৫ রুপিতে দাঁড়ায়।

সম্প্রতিই আইএমএফের (IMF) কাছে আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে সাহায্যের আবেদন জানায় পাকিস্তান। সেই সময় আইএমএফের তরফে বলা হয়েছিল, পাকিস্তান সরকার যেন মুদ্রার দামের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। খোলা বাজারেই ধার্য করা হবে পাকিস্তানি মুদ্রার মূল্য বা রেট।

সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাবে রাজি হয়ে যায় সরকার। পাকিস্তানের আশা, আইএমএফের শর্ত মেনে নেওয়ায় ৬.৫ বিলিয়ন বা ৬৫০ কোটি ডলারের আর্থিক সাহায্য পাওয়া যাবে, যা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। গত বছর আর্থিক সাহায্য পেয়েছিল পাকিস্থান।

পাকিস্তানি মুদ্রার দামের ব্যাপক পতনের কারণে শুধু আর্থিক সঙ্কট নয়, খাদ্যদ্রব্যেরও ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে। দেশের কোনও কোনও জায়গায় এক প্যাকেট ময়দাই বিক্রি হচ্ছে ৩-৪ হাজার টাকায়। খাবার নিয়ে কাড়াকাড়ি, খাবারের ট্রাকের পিছনে সাধারণ মানুষদের পড়িমড়ি দৌড়, এমন একাধিক দৃশ্য দেখা গিয়েছে বিগত কয়েক মাসে। খরচ কমাতে একদিকে যেমন কর্মীদের বাড়ি থেকে কাজের পরামর্শ দেওয়া হয়েছে, তেমনই ১০ শতাংশ করে বেতনও কমিয়ে দেওয়া হয়েছে তাদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *