Breaking News
Home / TRENDING / দিলীপ ঘোষের মুখে নারী নিরাপত্তার কথা মানায় না, সরব পার্থ, সুজন

দিলীপ ঘোষের মুখে নারী নিরাপত্তার কথা মানায় না, সরব পার্থ, সুজন

নিজস্ব প্রতিনিধি।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কাছে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয়, মঙ্গলবার রাইসিনা হিলসের সাংসদদের নিয়ে গিয়ে একটি লিখিত প্রতিবাদ পত্র জমা দিয়েছেন তিনি। কিন্তু দিলীপ ঘোষ (Dilip Ghosh) এহেন নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করায়, রাজ্যের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। কারণ সম্প্রতি দিলীপ ঘোষ এক যুবতীকে কুৎসিত আক্রমণ করেছেন।

গত বৃহস্পতিবার পাটুলি এলাকায় নাগরিক সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দন যাত্রা করতে যান মেদিনীপুরের সংসদ সদস্য। বিজেপির (BJP) মিছিলের সামনে এসে সিএএ-র বিরোধিতা করে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত নামে ওই যুবতী প্রতিবাদ জানাতে থাকেন। তাঁর হাতে থাকা সাদা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নো এনআরসি, নো সিএএ’ এবং ‘দিলীপ ঘোষ গো ব্যাক’। গেরুয়া শিবিরের কর্মীরা ছুটে গিয়ে প্রতিবাদী ওই তরুণীর হাতে থাকা পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে দেয়। দ্রুতই পুলিশ এসে সরিয়ে নিয়ে যায় ওই যুবতীকে।

এই ঘটনায় ওই প্রতিবাদী তরুণীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন,“ভাগ্য ভাল শুধু পোস্টার কেড়ে ছেড়ে দিয়েছে। আর তো কিছু করেনি। ওর চোদ্দ পুরুষের ভাগ্য ভাল। খবর হতে আসে না শহিদ হতে?” শুক্রবার সকালে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সুদেষ্ণা বলেন, “দেশের মহিলাদের অবস্থা খুবই খারাপ। গোটা দেশে প্রতি ২২ মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হন। দিলীপ ঘোষ আগেও এমন কুরুচিকর মন্তব্য করেছেন। তাই এতে আমি অবাক হইনি। মনুষ্যত্ব বোধই নেই দিলীপের।” তিনি আরও বলেন, “উনি আমাকে যৌন হেনস্থার হুমকির পাশাপাশি খুনের কথাও বলেছেন।”

এমনিতেই অল্প সময়ে নিজের কুকথার জন্য রাজ্য রাজনীতিতে ‘খ্যাতি’ কিনেছেন দিলীপ ঘোষ। কিন্তু গত বৃহস্পতিবার ছাত্রী সুদেষ্ণা সেনগুপ্তের প্রতি অসম্মানজনক মন্তব্য করায় প্রশ্ন ওঠে বিজেপি সভাপতি কি আদৌ নারীদের কোনও সম্মান করেন? ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনই প্রশ্ন তুলেছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন দিলীপ ঘোষ রাষ্ট্রপতির কাছে বাংলায় নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সরব হওয়ায় তাই প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই।

একজন ব্যক্তি যিনি দেশের আইনসভার সদস্য হয়ে একজন সহনাগরিক যুবতী প্রসঙ্গে অসম্মানজনক মন্তব্য করতে পারেন। আবার তিনি কিভাবে বাংলার নারীদের সম্ভ্রম রক্ষার জন্য যত্নশীল হতে পারেন? এমন প্রশ্ন উঠছে দিলীপের দ্বিচারিতা নিয়ে। এ প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন, “একথা ঠিক যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে ভাববার মতো সময় এসেছে। কিন্তু, দিলীপ ঘোষের মুখে নারী সুরক্ষার বিষয়ে উদ্বেগের কথা বেমানান। কারণ, দিলীপ ঘোষ ও অনুব্রত মণ্ডলরা যেভাবে একের পর এক উস্কানিমূলক বক্তৃতা করে নানা অসামাজিক কাজে ইন্ধন দিচ্ছেন। তাতেই নানা অসামাজিক ঘটনা ঘটেছে।” এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, পশ্চিমবঙ্গের কথা না ভেবে দীলিপবাবু বরং বিজেপি শাসিত রাজ্যের কথা ভাবুক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *