Breaking News
Home / TRENDING / চ্যালেঞ্জের মুখে কিং খান

চ্যালেঞ্জের মুখে কিং খান

নিজস্ব সংবাদদাতা:

এবার ইমরান খানের নির্বাচনে লড়া নিয়ে প্রশ্ন উঠল। এদিকে সামনেই পাকিস্তানে নির্বাচন। যে নির্বাচনের দৌড়ে রয়েছে প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। কিন্তু ইমরানের মনোনয়ন পত্র গৃহিত হবে কিনা তা নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে।
সূত্রের খবর, সে দেশের জনৈক আব্দুল অয়াহাব বালোচ আদালত ইমরানের প্রার্থী হওয়া অনৈতিক—এই মর্মে একটি মামলা দায়ের করেছেন। যার মূল সূত্র ‘সিটা হোয়াইট কেস’। উল্লেখ্য, বেশ কিছু দিন আগে আমিরেকার নাগরিক সিটা হোয়াইট নামের এক মহিলা দাবি করেন, তাঁর সন্তানের পিতা ইমরান। ইমরান যা অস্বীকার করেন। সিটা আমেরিকান আদালতে নিজের অধিকার বুঝে নিতে ইতিমধ্যেই মামলা করেছেন ইমরানের বিরুদ্ধে। কেস চলছে। এই প্রসঙ্গ তুলেই তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যানের নির্বাচনে লড়া রদ করা উচিত বলে কোর্টকে জানিয়েছে আব্দুল ওয়াহাব বালোচ। পিটিআই-এর প্রধান আইনজ্ঞ ইমরান ইসমাইল এ বিষয়ে আগেই আদালতে হাজিরা দিয়েছেন। কিন্তু নতুন করে কোর্ট নির্দেশকা জারি করেছে—ইমরান খান আদৌ প্রার্থী হওয়ার যোগ্য কিনা তা ফের খতিয়ে দেখা হবে। এদিকে ইমরান এই মুহূর্তে সৌদি আরবে। তাঁর দেশে ফেরার কথা আগামী ১৮ জুন। সেক্ষেত্রে ১৯ জুন আদালত ইমরানকে ডাকা হবে জিজ্ঞাসাবাদের জন্যে। সেদিনই ন্যায়ালয় এ বিষয়ে তার সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, আগামী ২৫ জুলাই পাকিস্তানে নির্বাচন। ৩০ জুনের মধ্যে মনোনয়নের সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *